পদ্মায় নৌকাডুবি এক শিশুর লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১০:৪৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকাডুবির ঘটনায় বৃষ্টি (৯) নামের আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (৪ অক্টোবর) সকালে তার লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন।
বৃষ্টি উপজেলার পাকার দশরোশিয়া এলাকার হারুন আলীর মেয়ে।
প্রসঙ্গত; বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চরপাকা এলাকার লক্ষিপুর নামক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ইউডি/সুস্মিত

