আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৩৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৫ অক্টোবর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। খবর-ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৬ অক্টোবর, বুধবার । কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ অক্টোবর, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

