কিউকম গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে : ডিবি

কিউকম গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে : ডিবি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:২৫

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময় ২৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হাফিজ আক্তার বলেন, কিউকমের একজন ভুক্তভোগী পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। মামলার প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পরই রবিবার (৩ অক্টোবর) রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরপর সে গ্রাহকের ২৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি বিভিন্ন সময় টাকা নিয়ে পণ্য না দেওয়ার ব্যাপারেও বিস্তারিত জানিয়েছেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading