সূচক পতন হলেও বেড়েছে লেনদেন
উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৪০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। খবর-ডিএসই।
সোমবার ডিএসইতে ২ হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় ৩১৫ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩২৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২২ পয়েন্ট কমেছে। সোমবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, দর কমেছে ২৯৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪৫ পয়েন্ট কমে ২১ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

