তাইওয়ানের আকাশে আবারও চীনের যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশে আবারও চীনের যুদ্ধবিমান
যুদ্ধ বিমান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১২:২০

তাইওয়ানের আকাশসীমায় আবারও চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।

মঙ্গলবার (৫ অক্টোবর) আল জাজিরা জানায়, সোমবার (৪ অক্টোবর) ৫৬টি যুদ্ধবিমান প্রবেশ করে। এ ঘটনার পর তাইওয়ান চীনকে তাদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন উসকানিমূলক কাজ বন্ধ করার আহ্বান জানান।

এ নিয়ে টানা চতুর্থবার মতো এ ঘটনা ঘটালো চীন। এখন পর্যন্ত তাইওয়ানের আকাশসীমায় চীনের মোট ১৫০টি যুদ্ধবিমান প্রবেশ করে। তাইওয়ানের সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।

তাইওয়ান সরকারের বরাত দিয়ে বিবিসি বলছে, তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের সর্বশেষ ঘটনায় সোমবার চীনের ৫৬টি যুদ্ধবিমান দ্বীপ অঞ্চলটির প্রতিরক্ষা সীমানায় প্রবেশ করে। এর মধ্যে ছিল ৩৪টি জে-১৬ যুদ্ধবিমান এবং পরমাণু অস্ত্রবহনে সক্ষম ১২টি এইচ-৬ বোম্বার যুদ্ধবিমান। এর সবগুলোই তাইওয়ানের নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপের ওপর দিয়ে উড়ে যায়।

গত এক বছর ধরেই তাইওয়ান বলে আসছে, চীনা যুদ্ধবিমানগুলো তাদের আশপাশে ঘোরাফেরা করছে। এর আগে গত শনিবার তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩৮টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছিলো।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading