মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৪০

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বুধবার (৬ অক্টোবর) স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন। এর আগে গতকাল ও আজ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। খবর-ডিএসই।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৭ অক্টোবর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এদিকে, ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন। এর আগে গতকাল ও আজ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading