৮ অক্টোবর মধ্যরাতে খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল

৮ অক্টোবর মধ্যরাতে খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৪৫

আগামী শুক্রবার মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) ডিসেম্বরে খুলে দেওয়ার কথা থাকলেও তা আগামী শুক্রবার খুলে দেওয়া হচ্ছে। এটা খুবই আনন্দের সংবাদ। তরুণ প্রজন্মের কাছে এটা খুব রোমাঞ্চকর একটা বিষয়।

তিনি বলেন, এই টানেল সময়ের আগে খুলে দেওয়ার কারণে ব্যয় কিছুটা হলেও সাশ্রয় হবে। শুক্রবার মধ্যরাতে চ্যানেলটির দ্বিতীয় মুখ উন্মোচন করা হবে। তবে এখনই এখান দিয়ে পরিবহন যাতায়াত করতে পারবে না। পুরোপুরি সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগবে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading