দর কমার শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক

দর কমার শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৯টির বা ৭১.৫৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি ইসলামি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার আইসিবি ইসলামি ব্যাংকের ক্লোজিং দর ছিল ৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি ইসলামি ব্যাংক ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ৭.৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৬.৪৫ শতাংশ, এএমসিএল প্রাণের ৫.২৭ শতাংশ, আমরানেটের ৫.২৭ শতাংশ, ফার্মা এইডের ৫.১১ শতাংশ, বিডি অটোকারের ৫.০৯ শতাংশ, রংপুর ফাইন্ড্রির ৫.০২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৯৩ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের ৪.৮৫ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading