পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যারা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যারা

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১| আপডেট ১৭: ৩০

এই বিশ্বধরা কোন জটিল নিয়মে চলে, মানুষের কর্মকাণ্ড কী করে পৃথিবীর জলবায়ুর আর সেই ভৌত নিয়মে ব্যাঘাত ঘটাচ্ছে, সেই গবেষণার স্বীকৃতিতে চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন তিন গবেষক। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য সুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমান এবং জর্জিও পারিসির নাম ঘোষণা করে।

আমেরিকার গবেষক মানাবে ও জার্মানির হাসেলমান পাবেন এবারের পুরস্কারের অর্ধেক। বাকি অর্ধেক পাবেন ইতালির বিজ্ঞানীপারিসি। এই মহাবিশ্বের অন্যতম বিস্ময় ঘেরা প্রপঞ্চ ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার স্বীকৃতিতে গত বছর ব্রিটেনের স্যার রজার পেনরোজ এবং জার্মানির রাইনার্ড গেনসেল ও আমেরিকার আন্দ্রেয়া গেজ পদার্থবিদ্যায় নোবেল পান।

বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে গত সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মানবদেহে উষ্ণতার অনুভূতি কীভাবে ছড়ায়, সেই গবেষণার জন্য আমেরিকার গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেনকে এবার যৌথভাবে চিকিৎসার নোবেল জিতেছেন।

আগামীকাল বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading