দেশের শেয়ারবাজার খুবই স্পর্শকাতর, এখানে উস্কানী না দেওয়া উচিত: বিএসইসি চেয়ারম্যান

দেশের শেয়ারবাজার খুবই স্পর্শকাতর, এখানে উস্কানী না দেওয়া উচিত: বিএসইসি চেয়ারম্যান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:১৫

বাংলাদেশের শেয়ারবাজার খুবই স্পর্শকাতর। এখানে উস্কানী না দেওয়াই উচিত বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে “পুঁজিবাজারের উন্নয়নে বিনিয়োগ শিক্ষার গুরুত্ব”বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজিএফ) আয়েজিত অনলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আমাদের শেয়ারবাজারে অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিও মাঝে মধ্যে বাজারকে নিয়ে এমন মন্তব্য করে বসেন, যা বাজারের অনেক ক্ষতি বয়ে আনে। উনারা তখন সাধারণ বিনিয়োগকারী এবং মার্চেন্টদের মাঝে পার্থক্য ভুলে যান। এটা বাজারের জন্য খুবই খারাপ। এমন উস্কানীমূলক বক্তব্য না দেওয়াই উচিৎ।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading