ডিএসই’র নতুন পিআইও সাইফুর রহমান মজুমদার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৪৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ তার চলতি দায়িত্বের পাশাপাশি পিআইও’র দায়িত্বও পালন করবেন।
ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা অবাধ তথ্য স্বাধীনতায় বিশ্বাসী। আর এই অবস্থান থেকে শেয়ারহোল্ডার, ট্রেকহোল্ডার, বিনিয়োগকারী, সাংবাদিকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিএসই ও পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তির সুবিধার্থে ডিএইর পরিচালনা পর্ষদ সাইফুর রহমান মজুমদার পিআইও’র দায়িত্ব দিয়েছে৷
এম. সাইফুর রহমান মজুমদার গত বছরের ৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে যোগ দেন৷ ডিএসইতে যোগদানের আগে তিনি কর্পোরেট ও আর্থিক পরামর্শক সংস্থা কর্পোরেট সাপোর্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়াও তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ একজন পেশাদার হিসেবে তিনি বাইশ বছর ধরে বিভিন্ন পদে বেসরকারী খাতের সাথে জড়িত আছেন৷ পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উত্পাদন পরিচালনা, মানব সম্পদ পরিচালনা এবং পরিচালনা পরামর্শক ইত্যাদি ক্ষেত্রে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে৷ তিনি ব্যবস্থাপনা এবং শিল্প ক্ষেত্রে বিভিন্ন পদে যেমন কোম্পানি সচিব, নিয়ন্ত্রক (অর্থ), অর্থ পরিচালক, নির্বাহী পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

