তীব্র যানজটে অচল সিরাজগঞ্জ মহাসড়ক, ভোগান্তি

তীব্র যানজটে অচল সিরাজগঞ্জ মহাসড়ক, ভোগান্তি

উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ অক্টোবর ২০২১ । আপডেট ১২:০০

১৮ ঘণ্টা ধরে যানজটে অচল হয়ে গেছে সিরাজগঞ্জ মহাসড়ক। এর ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ১৫ কিমিলোমিটার এলাকায় যানজট রয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ‌্যা ৮টা থেকে মহাসড়কে যানজট শুরু হয়। বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে যানজটের পরিধি কিছুটা কমলেও বেলা বাড়তেই ধীরে ধীরে যানজট তীব্র হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে চালক ও সাধারণ যাত্রীদের।

সরেজমিনে দেখা যায়, নলকা সেতুকে কেন্দ্র করে এ যানজট হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে পূর্বদিকের কড্ডার মোড় পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজট লেগে আছে। এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) নলকা সেতুর দুপাশে সড়কের খানাখন্দ থাকায় যানজটের সূত্রপাত হয়। সন্ধ্যার পর থেমে থেমে যানজট থাকলেও রাত বাড়লেই তা তীব্র আকার ধারণ করে। পরে রাতে যানজট ৩০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

হাটিকুরুমল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ নলকা সেতুকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ অক্টোবর) দিনভর যানজটের কবলে ছিল এ মহাসড়ক। বুধবার (৬ অক্টোবর) সকালে চাপ কিছুটা কমলেও সকাল ১০টার পর থেকে যানজট বাড়ছে।

সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক জানান, উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে নলকা এলাকা পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। নলকা জড়াজীর্ণ সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই রাস্তাটুকুতে গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। যার কারণে এই একটু পরপরই ধীরগতি ও থেমে থেমে যানজটের তৈরি হয়। তবে যানজট না তৈরি হয় হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading