২৭ অক্টোবর ওম্যাক্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সুমি

২৭ অক্টোবর ওম্যাক্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সুমি

উত্তরদক্ষিণ।বুধবার, ০৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৩৫

বিশ্বের অন্যতম বড় মিউজিক কনফারেন্স ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। সারা বিশ্বের মিউজিক প্রফেশনালদের নিয়ে আগামী ২৭ অক্টোবর পর্তুগালের পোর্তোতে শুরু হবে এবারের আসর। আর এতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন ব্যান্ড চিরকুটের দল প্রধান শারমীন সুলতানা সুমি।

‘আহারে জীবন’খ্যাত কণ্ঠশিল্পী সুমি বলেন, ‘বাংলাদেশের ব্যান্ড হিসেবে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নানা আয়োজনে অংশ নিচ্ছে চিরকুট। ২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে আমরা অংশ নিয়েছিলাম। উৎসবের পরিচালক টড আমাদের পারফরম্যান্স দেখেছিলেন। এ বছর ওম্যাক্স ২১-এর জুরি সদস্য তিনি। টড আমাকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।’

প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় ওম্যাক্স। এবার ফুটবলার রোনালদোর দেশ পর্তুগালে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এটি। আগামী ২০ অক্টোবর সুইজারল্যান্ডে যাবেন সুমি। সেখানে গান নিয়ে একটি মিটিং শেষ করে ২৬ অক্টোবর ওম্যাক্সে অংশ নিতে পর্তুগালের পোর্তোতে পৌঁছাবেন বলে জানিয়েছেন এই শিল্পী।

ওম্যাক্সের ওয়েবসাইটের তথ্য মতে—এবার ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার এই কনফারেন্সে অংশ নেবেন। বিশ্বের খ্যতিমান পেশাদার সংগীতশিল্পীরা এতে একত্রিত হয়ে মতবিনিময় করেন। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেট বলা হয়ে থাকে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading