লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম
উত্তরদক্ষিণ।বুধবার, ০৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৪৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম লিমিটেড। কোম্পানিটির ১৭০ কোটি ৮২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৫০ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকার ১২৬ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড, প্যারামাউন্ট টেক্সটাইল, জিপিইচ ইস্পাত, সাইফ পাওয়ার, ইফাদ অটো, লঙ্কাবাংলা ফাইনান্স এবং শাইনপুকুর সিরামিক।

