রসায়নে নোবেল পেলেন যারা
উত্তরদক্ষিণ| বুধবার, ৬ অক্টোবর ২০২১| আপডেট ১৮: ০৫
এ বছর যৌথভাবে রসায়নে নোবেল জিতে নিলেন জার্মান বিজ্ঞানী বেনিয়ামিন লিস্ট এবং আমেরিকার বিজ্ঞানী ডেভিড ম্যাকমিলান। আজ বুধবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন দুই বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে ১ কোটি ক্রোনার সমমূল্যের অর্থ তারা ভাগাভাগি করে নেবেন তারা। নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ওষুধ শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচন করেছেন ওই দুই বিজ্ঞানী। তারই স্বীকৃতিতে এ বছর রসায়ন শাস্ত্রের নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী।
জিনোম সম্পাদনার পদ্ধতি আবিষ্কারের জন্য ২০২০ সালে যৌথভাবে রসায়নে নোবেল জিতে নেন দুই নারী। ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডৌডানা এই পুরস্কার জেতেন। তাদের আগে মাত্র পাঁচজন নারী রসায়নে নোবেল পেয়েছেন। তারা হলেন, মেরি কুরি (১৯১১), জ্যালিয়ট কুরি (১৯৩৫), ডরোথি ক্রফউট হকিং (১৯৬৪), অ্যাডা আ ইয়োনাথ (২০০৯) এবং এইচ আর্নল্ড (২০১৮)।
বিকে

