গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১, শনাক্ত ৭০৩
উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:১০
দেশে করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬৩৫ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন। বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৩৭৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ।
এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৬৯ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

