দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা লাইফ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৪০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২০ টাকা ৫০ পয়সা বা ১৭.৮১ শতাংশ কমেছে। খবর-ডিএসই।
বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৯৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩২৮ বারে ৮ লাখ ৭ হাজার ১১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬০ লাখ টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা এইচ.আর টেক্সটাইলের ৬ টাকা ৬০ পয়সা বা ৭.৯৬ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের ১১ টাকা ৩০ পয়সা বা ৭.৫২ শতাংশ দর কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, দেশ গার্মেন্টস, লাফার্জহোলসিম, আইসিবি ইসলামী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন ও ডরিন পাওয়ার লিমিটেড।

