সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জহোলসিম
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৩০
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৩০ কোটি ১৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৯ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৭৭৯টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৫০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০১ কোটি ৮৯ লাখ ৪ হাজার টাকা। বেক্সিমকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৩৪ কোটি ৯২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড,লংকাবাংলা ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

