বিশ্ব ডাক দিবস আজ

বিশ্ব ডাক দিবস আজ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:০০

একসময় চিঠি আদানপ্রদানই ডাক বিভাগের কাজ মনে হতো। সময়ের সঙ্গে সে ধারণা পাল্টে গেছে, ডাক বিভাগে এখন যোগ হয়েছে ডিজিটাল সেবা।

বিশ্ব ডাক দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেট টু রিকভার’। ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্নে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’। পরবর্তীতে ১৯৬৯ সালে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাব পাসের মাধ্যমে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য পদ লাভ করে। এরপর থেকে দেশে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে।

বাংলাদেশ ডাক অধিদপ্তর বিশ্ব ডাক দিবস উপলক্ষে শনিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানে ডাক ভবনের তিন তলায় আলোচনা সভার আয়োজন করেছে। সভায় আন্তর্জাতিক হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভকারী সিলেটের একজন মেয়েকে সংবর্ধনা প্রদান করা হবে।

জানা যায়, ভারতীয় উপমহাদেশে ডাকটিকিটের ব্যবহার শুরু হয় ১৮৫২ সালে। স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে মুজিবনগর সরকারের উদ্যোগে ১৯৭১ সালে (২৯ জুলাই) ভারতীয় নাগরিক বিমান মল্লিকের ডিজাইন করা আটটি ডাকটিকিট কলকাতায় বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়।

বর্তমানে দেশের ১০ হাজার ডাকঘরে প্রায় ৪০ হাজার কর্মী ডাক সেবায় নিয়োজিত। দেশে ৮ হাজার ৫০০ ডাকঘরকে রূপান্তরের ধারাবাহিকতায় তৃণমূল জনগোষ্ঠী সরকারের ২০০ ডিজিটাল সেবা পাচ্ছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading