সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৫০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। খবর-ডিএসই।

রবিবার ডিএসইতে ১ হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৫৩৪ কোটি ৩৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৬৭ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়েছে। রবিবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, দর কমেছে ১২৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading