আগামীকাল ইভিন্স টেক্সটাইলের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ। সোমবার, ১১ অক্টোবর ২০২১ । আপডেট ১২:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ১২ অক্টোবর,মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। খবর-ডিএসই।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ১৩ অক্টোবর, বুধবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

