সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ। সোমবার, ১১ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১১ অক্টোবর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। খবর-ডিএসই।

সোমবার ডিএসইতে ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১১৪ কোটি ২৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪৫ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়েছে। সোমবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ২৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪০ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading