দর কমার শীর্ষে এইচআর টেক্সটাইল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৯টির বা ৫৮.২৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এইচআর টেক্সটাইলের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) এইচআর টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৭৩ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৮ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ৭.৭১ শতাংশ কমেছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৪৫ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪.১১ শতাংশ, ফারেইস্ট ফাইন্যান্সের ৪.১০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.৭১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৫৭ শতাংশ, এপেক্স ফুডের ৩.৪১ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৩.৪১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ৩.৪০ শতাংশ, আমান কটনের ৩.৩৫ শতাংশ দর কমেছে।

