মানি লন্ডারিং মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদ

মানি লন্ডারিং মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:০৭

অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে তলব করেছে ইন্ডিয়ার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান একটি সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের পোশাক পরে ইডি অফিসে হাজির হন নোরা। এরপর সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মী মূল দরজা বন্ধ করে দেন।

টাইমস নাও জানিয়েছে, ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। নোরা ছাড়াও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে তলব করা হয়েছে। যদিও আগেও এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর আবারো তাকে ইডি অফিসে ডাকা হয়েছে বলে জানা গেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading