বরিশালের শিশু লেগ স্পিনারে মুগ্ধ টেন্ডুলকার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ । আপডেট ০০:05
ইন্ডিয়ান কিংবদন্তি শচিন টেন্ডুলকার ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন। ৪০ সেকেন্ডের ভিডিওতে এই শিশুকে সব মিলিয়ে আটটি বল করতে দেখা যায়। কোনোটিতে করেছেন লেগ স্পিন, কোনটিতে গুগলি। সব বলই ভুগিয়েছে ব্যাটসম্যানদের। এর তিনটিতে ব্যাটসম্যান বোল্ড।
দুই দফায় রাস্তায় করেছে ৫ বল। আর বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে করেছে তিনটি। ব্যাটসম্যানকে বোকা বানানোর কিংবা আউট করার দৃশ্য ছুঁয়ে গেছে টেন্ডুলকারকে।
“ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি… এটা অসাধারণ। খেলার জন্য এই ছোট্ট শিশুর ভালোবাসা ও আবেগ স্পষ্ট।”

