অবশেষে বিএনপি’র লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা, আহবায়ক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ । আপডেট ২১:৩৪
দীর্ঘ আড়াই বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হযেছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিএনপি’র বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীকে (এ্যানি)কে আহ্বায়ক করে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটিতে হাসিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও মো. সাহাবুদ্দিন সাবুকে সদস্যসচিব করা হয়েছে। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।
গত প্রায় আড়াই বছর লক্ষ্মীপুরে বিএনপির কমিটি ছিল না। ২০১০ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়াকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবু সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা কভা হয়। ৯ বছর পর ২০১৯ সালের ১০ এপ্রিল ওই কমিটিকে দলের হাইকমান্ডের নির্দেশে ভেঙে দেয়া হয়।
ঘোষিত লক্ষ্মীপুর জেলা আহবায়ক কমিটির পূর্ণ তালিকাঃ আহ্বায়কঃ শহীদ উদ্দীন চৌধুরীকে (এ্যানি)। যুগ্ম আহ্বায়কঃ হাসিবুর রহমান। সদস্য-সচিবঃ মো. সাহাবুদ্দিন সাবু।
কমিটির ৩০ সদস্যঃ আবুল খায়ের ভূঁইয়া (রায়পুর), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (রামগতি), নাজিম উদ্দিন আহমেদ (রামগঞ্জ), সিরাজুল ইসলাম (লক্ষ্মীপুর সদর পূর্ব), মনিরুল ইসলাম হাওলাদার (রায়পুর), হাফিজুর রহমান (লক্ষ্মীপুর সদর পূর্ব), নিজাম উদ্দিন ভূঁইয়া (লক্ষ্মীপুর পৌর), এ বি এম জিলানি (রায়পুর পৌর), হারুনুর রশীদ ব্যাপারী (লক্ষ্মীপুর পৌর), মাইনউদ্দিন চৌধুরী (লক্ষ্মীপুর সদর পূর্ব), নাজমুল ইসলাম (রায়পুর), সাহেদ আলী (রামগতি পৌর), মাহাবুবুর রহমান (লক্ষ্মীপুর পৌর), নিজাম উদ্দিন (লক্ষ্মীপুর পৌর), আনোয়ার হোসেন (লক্ষ্মীপুর সদর পৌর), জাকির হোসেন মোল্লা (রামগঞ্জ পৌর), ভিপি আবদুর রহিম (রামগঞ্জ), গোলাম কাদের (কমলনগর), জামাল উদ্দিন (রামগতি), নুরুল হুদা চৌধুরী (কমলনগর), আবদুজ জাহের মিজি (রায়পুর পৌর), আল আমিন কমিশনার (রামগতি পৌর), মিয়া আলমগীর (রামগঞ্জ পৌর), আবদুল করিম ভূঁইয়া (লক্ষ্মীপুর সদর পশ্চিম), কামরুজ্জামান সোহেল (লক্ষ্মীপুর সদর পশ্চিম), শেখ মাহবুবুর রহমান (রামগঞ্জ), তোফায়েল আহমেদ (রামগঞ্জ), সাবেরা আনোয়ার (লক্ষ্মীপুর পৌর), হোসনে আরা বাশার (কমলনগর) ও ফারজানা মজুমদার (রামগঞ্জ পৌর)।

