মাগুরায় নির্বাচনী সংঘাত, নিহত ৪

মাগুরায় নির্বাচনী সংঘাত, নিহত ৪

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ । আপডেট ২২:৪০

মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার জগদল ইউনিয়নে সংঘর্ষ বাঁধলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিয়নের জগদল মাঝিপাড়া এলাকার রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।

তারা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য নজরুর ইসলাম ও তার প্রতিপক্ষ সবুর মোল্লার সমর্থক। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, নজরুল ইসলাম ও তার প্রতিপক্ষ সবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে এলাকায়।

আগামী ১১ নভেম্বর ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সম্প্রতি সবুব মোল্লার পক্ষে সৈয়দ হাসান নামে এক ব্যক্তিকে ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী ঘোষণা করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে জগদল মাঝিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষ প্রতিপক্ষের ওপর ধারোলো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলা ও পাল্টা হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। তাছাড়া কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “দুই পক্ষের হামলা-পাল্টা-হামলায় চারজন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।”

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading