সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সাত কোম্পানির বিশাল লেনদেন
উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:১৫
বিদায়ী সপ্তাহে (১০-১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সাত কোম্পানির ১২৭ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকার বিশাল লেনদেনে হয়েছে। খবর-ডিএসই।
কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, ডেলটা লাইফ ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, আল-আরাফা ইসলমি ব্যাংক এবং লাফার্জ হোলসিম।
সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর লেনদেন চিত্র: ফরচুন সুজের লেনদেন ৫০কোটি ২৭ লাখ ৩ হাজার টাকা। ডেলটা লাইফ ইন্সুরেন্সের লেনদেন ১৬কোটি ১৬ লাখ ২১ হাজার টাকা। পাইওনিয়ার ইন্সুরেন্সের লেনদেন ১৫কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। সোনালী পেপারের ১২কোটি ২০ লাখ ৯ হাজার টাকা। জেনেক্স ইনফোসিসের লেনদেন ১২কোটি ১২ লাখ ৮ হাজার টাকা। আল-আরাফা ইসলমি ব্যাংকের লেনদেন ১১কোটি ১৬ লাখ ৭৫ হাজার টাকা। লাফার্জ হোলসিমের লেনদেন ১০কোটি ২৫ লাখ ২২ হাজার টাকা।

