করোনা: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

করোনা: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:০০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৭৫২ জন।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৪২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading