কেঁপে উঠল মহাকাশ স্টেশন: বেঁচে গেলেন রুশ অভিনেত্রী, পরিচালক

কেঁপে উঠল মহাকাশ স্টেশন: বেঁচে গেলেন রুশ অভিনেত্রী, পরিচালক

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:১০

রাশিয়ার মহাকাশযান ‘সয়ুজ এমএস-১৮’-র ধাক্কায় কেঁপে উঠল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। নিজের কক্ষপথ থেকে মহাকাশ স্টেশন ৪৫ ডিগ্রি কোণে সরে যেতে বাধ্য হয় রুশ মহাকাশযানের ধাক্কায়। সেই মহাকাশযানে ছিলেন মহাকাশে প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শুটিং করতে যাওয়া রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসলিড, পরিচালক ক্লিম শিপেঙ্কো ও মহাকাশচারী অভিনেতা ওলেগ নোভিত্‌স্কি। তবে অল্পের জন্য তাঁরা বেঁচে গেলেন তাঁরা।

আমেরিকার হিউস্টনেআন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশন কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সময় শুক্রবার রাত রাত ৯ টায় ৪৫ মিনিটের দিকে। চলচ্চিত্রের শুটিং হয়ে যাওয়ার পর অভিনেতা, অভিনেত্রী ও পরিচালককে নিয়ে মহাকাশ স্টেশন ছেড়ে ওই সময় পৃথিবীর উদ্দেশে রওনা হচ্ছিল রুশ মহাকাশযান সয়ুজ এমএস-১৮। রবিবার সকালেই পৃথিবীতে ফিরে আসার কথা ওই রুশ মহাকাশযানের। মহাকাশ স্টেশনে রাশিয়ার গবেষণাগার ‘নাওকা মডিউল’-এ রুশ মহাকাশযানটি নামানো হয়েছিল।

পৃথিবীতে ফিরে আসার জন্য রুশ মহাকাশযানটির থ্রাস্টার ইঞ্জিনগুলি পরীক্ষা করে দেখছিলেন। তখন থ্রাস্টার ইঞ্জিন চালু করার সময় ঘটে বিপত্তি। সময় শেষ হয়ে যাওয়ার পরেও বন্ধ করা যায়নি মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলি। তাদের সজোর ধাক্কায় কেঁপে ওঠে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেই ধাক্কা নিজের কক্ষপথ থেকে অন্তত ৪৫ ডিগ্রি কোণে সরিয়েও দেয় মহাকাশ স্টেশনকে। তার পর ৪৫ মিনিটের চেষ্টায় রুশ মহাকাশচারী প্রযুক্তিবিদরা বন্ধ করতে সক্ষম হন মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলি। তাতে মহাকাশ স্টেশনের দুলুনিও বন্ধ হয়।

গত জুলাইয়ে আর একটি রুশ মহাকাশযানের অবতরণের সময় এমন ভাবেই কেঁপে উঠেছিল মহাকাশ স্টেশন। তার পর মহাকাশ স্টেশনের রুশ অংশে আগুন লেগে ধোঁয়া বেরিয়ে আসার ঘটনাও ঘটে গত সেপ্টেম্বরে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading