আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:১৪

আইসিবি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখছেন কোম্পানির চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান

কোম্পানির চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আহমেদুর রহমান এবং অন্যান্য পরিচালক ও শেয়ার মালিকগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ৩০ জুন ২০২১ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়।

২০২০-২০২১ অর্থবছরে কোম্পানির ৩৫.১৭ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০.০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় হয়েছে ৮৯.৩৩ টাকা। সভায় কোম্পানির শেয়ার মালিকগণ ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৬০% (অন্তর্বর্তীকালীন ৫০% নগদ লভ্যাংশসহ) নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading