আগামীকাল নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা
উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৩০
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। খবর-কোম্পানি।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। একই সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

