কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে ঘটানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে ঘটানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কুমিল্লায় পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা হবে। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হবে। আমরা আশা করছি, দ্রুতই দায়ীদের গ্রেফতার করতে পারব। এ ঘটনায় সন্দেহভাজন দুই-তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটা উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

কুমিল্লার হামলার ঘটনার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে দুঃখপ্রকাশ করেন বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সবাই মিলে চলছি। এ জন্য দুর্বার গতিতে এগিয়ে চলছি। হঠাৎ করে এ ঘটনা ঘটানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিছু দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার করতে পারবো।

ইউডি/আব্দুল্লাহ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading