যাত্রাবাড়ীর বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যাত্রাবাড়ীর বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৫৫

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় বাসের চাপায় আবুল কাশেম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় রুবেল নামে আরো একজন আহত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বেলা তিনটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা মোটরসাইকেল চালক রুবেল বলেন, আমি আর কাশেম নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় যাচ্ছিলাম। পরে মাতুয়াইল এলাকায় পৌঁছালে একটি বাস আমাদের চাপা দিলে কাশেম গাড়ির নিচে পড়ে যায়। পরে গাড়িটি পালিয়ে যায়। তবে কোন বাস সেটা দেখতে পায়নি।

তিনি আরও বলেন, তিনি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র‌্যাভেল ফুড কোম্পানি লিমিটেডের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মাতুয়াইল এলাকায় বাসের চাপায় আহত একজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading