করোনা: একদিনে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩৯

করোনা: একদিনে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩৯

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:২০

দেশে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন।

সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৭৮ জন আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন। একিদেন ১৯ হাজার ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৩ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading