টিসিবির পণ্য বিক্রি করায় ডিলারের জেল-জরিমানা

টিসিবির পণ্য বিক্রি করায় ডিলারের জেল-জরিমানা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১১:১৫

ঝালকাঠিতে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) পণ্য মুদি দোকানে বিক্রি করার অভিযোগে এক ডিলারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ অক্টোবর) রাতে সিফাত এন্টারপ্রাইজের প্রপাইটর কবির আহম্মেদকে আটক করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ হাছান।

আহম্মেদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবন, পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের একটি মুদি দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা মুসুর ডাল ও ২০ লিটার সসয়াবিন তেল জব্দ করা হয়। পরে কবিরকে আটক করা হয়। সরকারি পণ্য কালো বাজারে বিক্রির অভিযোগে কবিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading