পীরগঞ্জের ঘটনায় সেই যুবক গ্রেপ্তার

পীরগঞ্জের ঘটনায় সেই যুবক গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১০:৫৫

রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় ফেসবুকে পোস্ট দেওয়া সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুরের পীরগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেছে। একটি হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ও অপরটি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্যানাল কোডে।

সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়। রংপুর জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়া হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading