ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:০৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ অক্টোবর) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৩০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

আজ দুই কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানি দুটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২১১ কোটি ২৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার। লেনদেনের শীর্ষে রয়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্সের। এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৮৮ কোটি ৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার।

এছাড়া, জেনেক্স ইনফোসিসের ৫ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ২ কোটি ১৮ লাখ ৯৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকার, সেফার্ডের ৯৬ লাখ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৮৫ লাখ টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৭৩ লাখ ৫৩ হাজার টাকার, ইফাদ অটোর ৪৮ লাখ ৭৩ হাজার টাকার, মবিল যমুনার ৪৫ লাখ টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৩২ লাখ ৭১ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৩২ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ২০ লাখ ৬৪ হাজার টাকার, অ্যাডভেন্টের ১৯ লাখ ৮ হাজার টাকার, গ্রামীণফোনের ১৮ লাখ ৮ হাজার টাকার, রানার অটোর ১৬ লাখ ৩৩ হাজার টাকার, বেক্সিমকোর ১৩ লাখ ১০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১০ লাখ ৫৫ হাজার টাকার, এনার্জিপ্যাকের ১০ লাখ ৫০ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ১০ লাখ ৩২ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৭ লাখ ২৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ লাখ ৮৬ হাজার টাকার, আরএন স্পিনিংয়ের ৬ লাখ ২০ হাজার টাকার, বিডি থাইয়ের ৫ লাখ ৪৫ হাজার টাকার, ইসলামী ইন্সুরেন্সের ৫ লাখ ৩১ হাজার টাকার, বে-লিজিংয়ের ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading