রংপুরের জেলেপল্লীর ঘটনা পূর্বপরিকল্পিত : স্পিকার

রংপুরের জেলেপল্লীর ঘটনা পূর্বপরিকল্পিত : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:১৫

রংপুরের পীরগঞ্জে জেলেপাড়ায় হামলা ও লুটপাট পরিকল্পিত বলে দাবি করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি আজ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে সহযোগিতা করেন এবং তাদের নিরাপত্তার আশ্বাস দেন। হামলাকারীদের শাস্তি দেওয়ার আশ্বাসও দেন তিনি।

দুর্গাপূজার মধ্যে কুমিল্লার ঘটনার পর গত রবিবার রাতে পীরগঞ্জের এক হিন্দু তরুণের ফেসবুকে ইসলাম অবমাননার কথিত অভিযোগ তুলে রামনাথপুর ইউনিয়নে জেলেপল্লীর হিন্দু পরিবারের উপর হামলা হয়। হামলাকারীরা ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটও করে।

শিরীন শারমিন সাংবাদিকদের বলেন, পীরগঞ্জ শান্তিপূর্ণ এলাকা। এখানে এবার ৯৮টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে আমি সহায়তা করেছি। কোথাও কোনো সমস্যা হয়নি। গুজব তুলে গ্রামের সহজ-সরল মানুষের বাড়িঘরে বিক্ষিপ্ত হামলা করা হয়েছে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জেলেপল্লীতে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা পূর্বপরিকল্পিত। এ ঘটনায় যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। ঘটনার মূলে যারা রয়েছে, তাদের খুঁজে বের করা হবে এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading