সচিবালয়ের ২১ তলায় বিমান মন্ত্রণালয়ের কক্ষে আগুন

সচিবালয়ের ২১ তলায় বিমান মন্ত্রণালয়ের কক্ষে আগুন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:০৭

সচিবালয়ের ৬ নম্বর ভবনে ২১ তলায় বিমান মন্ত্রণালয়ের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, এসির একটি তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আসেন। কিন্তু তারা আসার আগেই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে।

তারা জানান, এই ঘটনায় কেউ আহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading