টানা সাত কর্মদিবস পতনের পর উত্থানে শেয়ারবাজার

টানা সাত কর্মদিবস পতনের পর উত্থানে শেয়ারবাজার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:২০

টানা সাত কর্মদিবস পতনের পর উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ অক্টোবর) শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কর্যদিবস থেকে কমেছে। খবর-ডিএসই।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৭৬.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৩.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫১৮.১৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৯৯.৩৩ পয়েন্টে। আজ ডিএসইতে এক হাজার ৩১০ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৭১ কোটি ৮৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির বা ৪০.৯১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৯টির বা ৪৭.৮৬ শতাংশের এবং ৫২টির বা ১১.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯২.৭৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, কমেছে ১৩২টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading