ময়মনসিংহের ১২ যুদ্ধাপরাধির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ময়মনসিংহের ১২ যুদ্ধাপরাধির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:২০

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বৃহস্পতিবার (২১ অক্টোবর) এই আদেশ দেন। বিষয়টি নিয়ে শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও তাপস কান্তি বল।

প্রসিকিউটর তাপস কান্তি বল সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধের সময় সংগঠিত এই ১২ আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শেষ পর্যায়ে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ১২ জনকে গ্রেফতার করতে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading