ইউরোপের প্রতিরক্ষা জোরদারে বাইডেন ও ম্যাক্রোঁনের আলোচনা

ইউরোপের প্রতিরক্ষা জোরদারে বাইডেন ও ম্যাক্রোঁনের আলোচনা

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৩০

আমেরিকার জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন শুক্রবার টেলিফোন আলাপে ইউরোপীয় প্রতিরক্ষা জোরদারের বিষয়ে কথা বলেছেন। ওয়াশিংটন সাবমেরিন চুক্তি নিয়ে তিক্ততার পর সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। হোয়াইট হাউস এ কথা জানায়।

এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা “ন্যাটোর পরিপূরক হিসাবে ইউরোপীয় প্রতিরক্ষা আরো সক্ষম এবং শক্তিশালী করে তোলার প্রচেষ্টা নিশ্চিত করার বিষয় আলোচনা করেন।”

বাইডেন এ মাসের শেষের দিকে রোমে ম্যাক্রোঁনের সাথে দেখা করবেন উল্লেখ করে বিবৃতিতে বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্র-ফ্রান্স সহযোগিতার অনেক ক্ষেত্র এবং অভিন্ন স্বার্থ জোরদারের সুযোগের অপেক্ষায় ছিলাম।”

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকেও একই ধরনের বিবৃতি দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি নিয়ে বিরোধ ও উত্তেজনার পর বাইডেন ও ম্যাক্রঁন সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর আলোচনা করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading