জানুয়ারিতে শুরু হচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’র শুটিং

জানুয়ারিতে শুরু হচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’র শুটিং

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৪০

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ২০১৭ সালের নভেম্বরে। একাধিকবার নায়িকা ও শুটিংয়ের সময় পরিবর্তনের পর অবশেষে নির্মাণে গড়াচ্ছে সিনেমাটি। গেল ২০২০-২১ অর্থবছরে সিনেমাটির জন্য সরকারি অনুদান চেয়ে না পাওয়ার পর দ্রুত নিজেই সিনেমাটি প্রযোজনা করছেন বলে জানিয়েছিলেন শাকিব। সে সময়টা ছিল চলতি বছরের জানুয়ারি।

এসকে ফিল্মসের একটি ঘনিষ্ঠ সূত্র বলেছেন, ‘আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুট শুরুর পরিকল্পনা করছি আমরা। এরই মধ্যে শুটিং লোকেশনও প্রায় চূড়ান্ত। কক্সবাজারের শুঁটকিপল্লি, কাপ্তাই লেক, পুরান ঢাকাসহ বেশ কিছু জায়গায় শুট হবে। গানের শুট দুবাই বা ইউরোপে করার পরিকল্পনা আছে আমাদের। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি। আগামী ঈদে মুক্তির কথাও ভাবছি।’

সিনেমাটিতে শাকিব খানের নায়িকা কে হচ্ছেন, এমন প্রশ্নে সূত্রটি জানিয়েছেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। সিনেমাটি পরিচালনার কথা রয়েছে হিমেল আশরাফের, যিনি বর্তমানে দেশের বাইরে আছেন। তিনিও অন্তর্জালে সিনেমাটি আগামী ঈদে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading