প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট: পটুয়াখালীতে যুবক আটক

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট: পটুয়াখালীতে যুবক আটক

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৫০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহিউদ্দিন বয়াতী(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার থেকে তাকে আটক করে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে শনিবার (২৩ অক্টোবর) সকালে রাঙ্গাবালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেফতার মহিউদ্দিন বয়াতী উত্তর চরমোন্তাজ গ্রামের হালিম বয়াতীর ছেলে এবং পেশায় মটর সাইকেল চালক।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, টিকটকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুকে প্রকাশ করে মহিউদ্দিন। মূহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পরে। স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতারা পুলিশকে বিষয়টি অবগত করলে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে চরমোন্তাজ তদন্তকেন্দ্রে নেয়া হয়। পরে শনিবার সকালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading