লেনদেনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:০০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৩৪২ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা ওরিয়ন ফার্মা শেয়ার লেনদেন হয়েছে ৭৯ কোটি ২০ লাখ ৪১ হাজার টাকার। ৭৮ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ডেলটা লাইফ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, স্কয়ার ফারমা, আইইএফসি ব্যাংক, বেক্সিমকো ফারমা, লাফার্জ হোলসিম এবং ব্রিটিস আমেরিকান টোবাকো ।

