ইংরেজি ভাষায় বঙ্গবন্ধু’র নির্বাচিত ভাষণ

ইংরেজি ভাষায়  বঙ্গবন্ধু’র নির্বাচিত ভাষণ
‘ফাদার অব দ্য নেশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ড. আবুল হাসনাত মিল্টন

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ০০:০১

‘ফাদার অব দ্য নেশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক বঙ্গবন্ধু’র নির্বাচিত ভাষণ ইংরেজি ভাষায় সম্প্রতি প্রকাশ করেছে মার্কিন প্রকাশনা সংস্থা ‘হে পাবলিশিং হাউজে’র সহযোগী প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার বালবোয়া প্রেস। ইংরেজিতে এ ধরণের বই এই প্রথম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির ভূমিকা লিখেছেন।

No description available.
‘ফাদার অব দ্য নেশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইয়ের প্রচ্ছদ

বঙ্গবন্ধুকে নিয়ে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবুল হাসনাত্ মিল্টন। বঙ্গবন্ধু’র ভাষণ নির্বাচনে ও যথাযথভাবে অনুবাদের ক্ষেত্রে ড. মিল্টন মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছেন।

বইটির প্রচ্ছদ করেছেন আমেরিকার ফ্লোরিডা নিবাসী এনজি অ্যালিয়া।

আমাজান সহ বিভিন্ন অনলাইন শপে বইটি পাওয়া যাচ্ছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading