দর পতনের শীর্ষে রয়েছে ফাস ফাইন্যান্স

দর পতনের শীর্ষে রয়েছে ফাস ফাইন্যান্স

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯২টির বা ৭৭.৮৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফাস ফাইন্যান্সের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ফাস ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৭ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১০.৬৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফাস ফাইন্যান্সের। ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিবিএসের ১০.৩২ শতাংশ, একটিভ ফাইনের ৯.৯৬ শতাংশ, আজিজ পাইপসের ৯.৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৭৪ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.১৮ শতাংশ, রিংশাইনের ৯.০৯ শতাংশ, এএফসি এগ্রোর ৮.৮৯ শতাংশ, হাইডেলবারগ সিমেন্টের ৮.২২ শতাংশ এবং দেশগারমেন্টসের ৮.২২ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading