পরীর মতো হওয়ায় ‘পরী’ নামে ডাকত তার নানা

পরীর মতো হওয়ায় ‘পরী’ নামে ডাকত তার নানা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৫৫

নজরকাড়া গ্ল্যামার আর মিষ্টি হাসির জাদুতে চলচ্চিত্রপ্রেমীদের মন কেড়েছেন পরীমনি। দর্শকদের বিনোদিত করার প্রত্যয়ে একের পর এক সিনেমায় অভিনয় করছেন হালের এই ক্রেজ। ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। পিরোজপুরে তার জন্ম। পরীমনির বাবা মনিরুল ইসলাম আগেই তার নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পর দেখতে পরীর মতো হওয়ায় তার নানা ‘পরী’ ডাকতে শুরু করেন। ছোট্ট পরীকে সবাই আদর করে পরীর সঙ্গে মনি যোগ করে পরীমনি নামে ডাকতে থাকেন।

বিশেষ দিনটির প্রথম প্রহরেই নানা আশীর্বাদ নিয়ে জন্মদিন শুরু করেন পরীমনি। ২৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়ে কেক কাটেন পরীমনি। এ সময় পরীমনিকে পরম মমতায় কপালে চুম্বন করে আর্শীবাদ করেন শামসুল হক গাজী।

আজ সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন পরীমনি। তার আগে বিকেলে রাজধানীর কয়েকটি এতিম খানায় সময় কাটাবেন বলে জানিয়েছেন এই নায়িকা। আজ রাত ৮টা থেকে রাজধানীর পাঁচ তারকা হোটেলে শুরু হওয়া আয়োজনের জন্য লাল ও সাদা রঙের ড্রেস কোড দিয়েছেন অতিথিদের জন্য।

পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’-এর শুটিং করছেন। পাশাপাশি তার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা আছে। ‘গুনিন’-এর পর ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’, ‘অন্তরাল’, ‘মা’সহ আরো বেশ কিছু সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading