পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৪৫

পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণ এবং নতুন জাত উদ্ভাবনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘চাহিদার তুলনায় পেঁয়াজ উৎপাদনে ঘাটতি রয়েছে। আমদানি করে এই ঘাটতি পূরণ করা হয়। তাই আমরা বিশেষ উদ্যোগ নিয়ে পেঁয়াজ উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। সারাবছর উৎপাদনের জন্য পেঁয়াজের নতুন জাত উদ্ভাবন, উৎপাদিত পেঁয়াজ যাতে নষ্ট না হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, এমন প্রযুক্তি উদ্ভাবনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ’

রবিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বণিক বার্তা ও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের ৫০ বছর: কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক কৃষি সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। কৃষির আধুনিকায়ন ও সরকারের নীতি কৌশলের কারণে এটা সম্ভব হয়েছে। তিনি কৃষি উৎপাদন বাড়ানোর বিপুল সুযোগকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রাণী সম্পদে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। একসময় দেশের কোরবাণির প্রাণির চাহিদা মেটাতে বিদেশ থেকে পশু আমদানি করতে হতো, আজ চাহিদার চেয়ে বেশি প্রাণি আমরা উৎপাদন করছি।এখন বাংলাদেশ মাংস রপ্তানির চেষ্টা করছে। মৎস্য চাষে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। দেশে মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। বাংলাদেশ প্রতিবছর মাছ রপ্তানি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রত্যেকটি খাতে স্বয়ংসম্পূর্ণ হবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ লাইভস্টক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম, মৎস্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ, লাল তীর লাইভস্টকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা এবং আফতাব মহুমুখী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading